eaibanglai
Homeএই বাংলায়পুকুর থেকে নিখোঁজ ব্য়ক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পুকুর থেকে নিখোঁজ ব্য়ক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক নিখোঁজ ব্যক্তির পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল দুর্গাপুর ১৬ নম্বর ওয়ার্ডের ধান্দাবাদ এলাকায়। মৃত ব্যক্তির নাম সুমন্ত দে, বয়স ৪২ বছর। বাড়ি এলাকার সুকান্তপল্লীর পূর্ব গোড়া পাড়ায়।

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে দিন তিনেক আগে ঘরে পারিবারিক অশান্তির জেরে ঝগড়া করে বেরিয়ে যান। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। অবশেষে শনিবার সকালে এলাকার একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments