eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্যের প্রতিযোগিতা

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্যের প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্যের প্রতিযোগিতা বা ফ্যাশন শো। আগামী ১২ জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। এবছর এই প্রতিযোগিতার দ্বিতীয় সিজন। ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে জোরকদমে চলছে প্রস্তুতি।

এই অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট মডেলিং প্রশিক্ষক ও উদ্যোক্তা ডঃ পারমি গোস্বামী। আয়োজকদের দাবি, শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের প্রতিভা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে তুলে ধরার একটি বড় মঞ্চ হিসেবেই এই অনুষ্ঠানকে গড়ে তোলা হচ্ছে। শিশু, মহিলা ও পুরুষ সকল বয়সের প্রতিযোগীরাই এই মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন ও মডেলিং জগতের একাধিক অভিজ্ঞ ব্যক্তিত্ব। বিচারকের আসনে থাকবেন নবীন ও অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ প্যানেল, যারা প্রতিযোগীদের বিভিন্ন দিক মূল্যায়ন করবেন। পাশাপাশি থাকবে র‌্যাম্প ওয়াক, গ্রুমিং, ব্যক্তিত্ব বিকাশ এবং ফ্যাশন উপস্থাপনার নানা পর্ব।

উদ্যোক্তা ডঃ পারমি গোস্বামী জানান, “আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। শুধু মডেল তৈরি করা নয়, তাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই ফ্যাশন শোয়ের আয়োজন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments