নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কলকাতার জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল “কবিপ্রণাম” ১৮-ই মে সন্ধ্যায়। সুরঙ্গমা কলাকেন্দ্র আয়োজিত ওই অনুষ্ঠানে গান,আবৃত্তি,নৃত্য ইত্যাদির মনোজ্ঞ পরিবেশনে অংশ নিলেন- অনুশীলা বসু,অলোক রায় চৌধুরী, বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, সুচিন সিংহ সহ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী। ছিল একাধিক সংস্থার সম্মেলক সঙ্গীত এবং নৃত্যের অনুষ্ঠান-ও।


















