eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিকের মেধা তালিকায় হুগলীর দাপট

মাধ্যমিকের মেধা তালিকায় হুগলীর দাপট

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, হুগলী -: মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল মেধা তালিকায় হুগলী জেলার জয়জয়কার। এবারের রাজ্যের প্রথম দশ জনের তালিকায় এই জেলা থেকে মোট ১১ জন ছাত্রছাত্রী স্থান করে নিয়ে নজির গড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে হুগলীর এই নজরকাড়া সাফল্য শিক্ষা মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

​জেলায় প্রথম দশে স্থান পাওয়া কৃতিদের মধ্যে বিশেষভাবে উজ্জ্বল আরামবাগের জোড়া সাফল্য। আরামবাগ হাই স্কুলের অর্কপ্রভ পাল ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এবং আরামবাগ গার্লস হাই স্কুলের তমোহা কুন্ডু ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। এছাড়াও উত্তরপাড়া, শ্রীরামপুর এবং চুঁচুড়া মহকুমার একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। সামগ্রিক ফলাফলে হুগলী এবার অন্যতম সেরা স্থান দখল করেছে।

ফল প্রকাশের পর থেকেই কৃতিদের বাড়িতে খুশির আমেজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতিদের অভিনন্দন জানানো হয়েছে। এই সাফল্য আগামী দিনে জেলার ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন শিক্ষাবিদগণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments