eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

মাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

সংবাদদাতা,পুরুলিয়াঃ- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে রামকৃষ্ণ মিশন বরাবরই নজর কাড়ে। এবছরও রাজ্যের মিশনগুলি থেকে মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ২১ কৃতী। এবার বিশেষভাবে নজর কেড়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এই বিদ্যাপীঠ থেকে এবছর ৭ ছাত্র মেধাতালিকায় জায়গায় করে নিয়েছে ।

পুরুলিয়া মিশন থেকে এবার পরীক্ষা দিয়েছিল ৯৬ জন।  ৯৬ পরীক্ষার্থীর মধ্যে সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৭ জন ছাত্র রাজ্য মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

মিশনের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজী মহারাজ বলেন, “গতবার কেউ মেধাতালিকায় ছিল না। এবার ৭ জন আছে। এটা কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং আধ্যাত্মিক চেতনা, কঠোর শৃঙ্খলা এবং নিরলস পরিশ্রমই এই অভাবনীয় ফলাফলের মূল চাবিকাঠি।” ছাত্রদের পড়াশোনার প্রতি একাগ্রতা এবং প্রখর সাংস্কৃতিক বোধ তাঁদের আগামী দিনে আরও সমৃদ্ধ করবে বলেই আশা মহারাজের।

তবে শুধু পুরুলিয়া নয়, এবারের মাধ্যমিকে সামগ্রিকভাবে ভালো ফলাফল করেছে গোটা জঙ্গলমহলই। বাঁকুড়ার ১৪ জন, পুরুলিয়াতে ৯ জন ও পশ্চিম মেদিনীপুরে ৩ জন ছাত্র মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments