eaibanglai
Homeএই বাংলায়প্লাইউড প্রস্তুতকারক সংস্থা ‘টেসা’র বিশেষ আলোচনা ও সচেতনতা শিবির

প্লাইউড প্রস্তুতকারক সংস্থা ‘টেসা’র বিশেষ আলোচনা ও সচেতনতা শিবির

রিমা ঘোষ, আমতা, হাওড়া -: হাওড়ার আমতার অনন্যা হলে অনুষ্ঠিত হলো খ্যাতনামা প্লাইউড প্রস্তুতকারক সংস্থা ‘টেসা’-র একটি বিশেষ আলোচনা ও প্রদর্শনী সভা। উক্ত অনুষ্ঠানে সংস্থার জনপ্রিয় পণ্য—টেসা বাইলো, টেসা মইস মাস্টার পার্টিক্যাল বোর্ড এবং টেসা সালাম-সহ বিভিন্ন ধরনের উন্নতমানের প্লাইউড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোন প্লাইউডের কী কাজ এবং কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক, তা উপস্থিত সকলের সামনে ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার স্বরূপ ব্যানার্জী এবং টেরিটোরি ইনচার্জ পীযূষ চক্রবর্তী।

​সিনিয়র ম্যানেজার স্বরূপ ব্যানার্জী জানান, “অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে আমাদের পণ্য ব্যবহার করছেন। সম্প্রতি বাজারে কিছু নতুন প্রোডাক্ট আনা হয়েছে, যা সাধারণ মানুষকে অবগত করতেই সোমবারের এই বিশেষ কর্মসূচি।” তিনি আরও জানান, তাদের সংস্থা সম্পূর্ণ নিয়ম মেনে গুণগত পণ্য বিক্রি করে। একই সাথে, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কাঠমিস্ত্রিদের (কার্পেন্টার) সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক কাজের প্রশিক্ষণ দিচ্ছেন এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদানের ব্যবস্থাও করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments