এই বাংলায় দক্ষিণ বাংলা

‘ডিম-ভাত আর পাগলু ডান্স নয়, আজ আসল শহিদ দিবস!’ ১৫ বছরের শাপমুক্তি কাটিয়ে কলকাতামুখী কংগ্রেস

By Eaibanglai - July 21, 2026
— Advertisement —
Advertisement
‘ডিম-ভাত আর পাগলু ডান্স নয়, আজ আসল শহিদ দিবস!’ ১৫ বছরের শাপমুক্তি কাটিয়ে কলকাতামুখী কংগ্রেস

সংবাদদাতা,আসানসোলঃ- ​দীর্ঘ ১৫ বছরের ‘বনবাস’ শেষ! তৃণমূল জমানায় নাকি রাজপথে বেরনোর সুযোগই জোটেনি। তাই এতদিন দলীয় কার্যালয়ের চার দেওয়ালেই আটকে ছিল আবেগ। অবশেষে সেই শাপমুক্তি ঘটল! সোমবার সাতসকালে আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার শহিদ মিনারের উদ্দেশে রওনা দিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। উদ্দেশ্য, ‘আসল’ শহিদ দিবস পালন!

তৃণমূলের ২১শে জুলাই মানেই কি শুধুই ‘ডিম-ভাত’ আর ‘পাগলু ডান্স’? আসানসোল থেকে ট্রেন ধরার আগে অন্তত কংগ্রেস নেতা শাহ আলমের তো তেমনই দাবি। তৃণমূলের মেগা ইভেন্টকে তীব্র কটাক্ষ করে তিনি সাফ জানিয়েছেন, ওইসব চটুল নাচ-গান আর খাওয়া-দাওয়ার উৎসব নয়, আজ কংগ্রেসের সভাতেই প্রকৃত অর্থে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তাঁর আক্ষেপ, গত দেড় দশকে তৃণমূল সরকার তাঁদের রাজপথে কর্মসূচির অনুমতিই দেয়নি। তাই এতদিনে নাকি আসল শহিদ দিবস পালনের সুযোগ মিলল!

​ শুধু তৃণমূল দলকে কটাক্ষ করেই অবশ্য থামেননি শাহ আলম। তাঁর স্পষ্ট দাবি, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডের ঘটনায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং দোষীদের কড়া শাস্তি দিতে হবে। এখন দেখার, তৃণমূলের মেগা ইভেন্টের ভিড় টপকে কংগ্রেসের এই ‘আসল’ শহিদ দিবসের উন্মাদনা বঙ্গ-রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে!


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement