এই বাংলায় দক্ষিণ বাংলা

পড়ুয়াদের আত্মশক্তিতে উদ্বুদ্ধ করতে বিশেষ সেমিনার

By Eaibanglai - July 19, 2026
— Advertisement —
Advertisement
পড়ুয়াদের আত্মশক্তিতে উদ্বুদ্ধ করতে বিশেষ সেমিনার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “Awaken the Mind, Build the Character, Serve the Nation” (মনকে জাগ্রত কর, চরিত্র গড়ো, দেশের কাজে আত্মনিয়োগ করো ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল পানাগড়ের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে। বিদ্যালয়ের কো-চেয়ারপার্সন প্রফেসর মানসী রায়চৌধুরী-র প্রেরণায় এই সেমিনার আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী, চরিত্রবান ও সমৃদ্ধ ভারত গঠনে নিজেদের নিবেদিত করার অঙ্গীকার গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শতদ্রু রায় চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, অধ্যাপক ড. সৈকত মৈত্র (উপাচার্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি; প্রাক্তন উপাচার্য, মাকাউট), ড. ফণীকান্ত মিশ্র (প্রাক্তন অধিকর্তা, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা অঞ্চল), সৌরভ গুপ্ত (বিডিও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), বিবেকানন্দ পাত্র (সহকার ভারতী – রাষ্ট্রীয় সম্পাদক), অচ্যুত হাজরা (প্রান্ত সহ কার্যবাহক), সন্দীপ বোস (আইসি, কাঁকসা থানা), সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায় (ফরেস্ট রেঞ্জ অফিসার, কাঁকসা), অধ্যাপক ড. সৌমিক দাস (সহ-অধ্যক্ষ, TMSL), অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ রাই (সহযোগী অধ্যাপক, এনআইটি দুর্গাপুর) এবং দীপনারায়ণ নায়ক।

অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে স্বামী বিবেকানন্দ, শ্রীঅরবিন্দ এবং ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন, আত্মশক্তির বিকাশ এবং দেশসেবার গুরুত্ব তুলে ধরেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেমিনারের পাশাপাশি এদিন বিদ্যালয়ের একটি সভাঘর( “জীবনানন্দ সভাঘর”)এর উদ্বোধন করা হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement