এই বাংলায় দক্ষিণ বাংলা

রূপনারায়ণপুরে স্থানীয়দের তৎপরতায় কুয়ো থেকে বন্য শিয়াল উদ্ধার

By Eaibanglai - October 28, 2026
— Advertisement —
Advertisement
রূপনারায়ণপুরে স্থানীয়দের তৎপরতায় কুয়ো থেকে বন্য শিয়াল উদ্ধার

সংবাদদাতা,আসানসোলঃ- রাতের অন্ধকারে কুয়োয় পড়ে যাওয়া বন্য শিয়ালকে উদ্ধার করে  জঙ্গলে ফিরিয়ে দেওয়া হল স্থানীয়দের তৎপরতায়। ঘটনাটি ঘটেছে আসানসোলের রূপনারায়ণপুরের দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়। 

বুধবার সকালে দুর্গা মন্দির সংলগ্ন চ্যাটার্জি বাড়ির সদস্যরা লক্ষ্য করেন যে, তাঁদের বাড়ির কুয়োর ভেতরে একটি শিয়াল আটকে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে খাবারের খোঁজে বা অন্য কোনও কারণে প্রাণীটি লোকালয়ে চলে আসে এবং অসাবধানতাবশত কুয়োর মধ্যে পড়ে যায়।

বিষয়টি নজরে আসার পরপরই বাড়ির মালিকের পক্ষ থেকে রূপনারায়ণপুর বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পাওয়ার সাথে সাথেই বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘক্ষণের যৌথ প্রচেষ্টার পর কুয়োর ভেতর থেকে শিয়ালটিকে নিরাপদে এবং অক্ষত অবস্থায় ওপরে তুলতে সক্ষম হন উদ্ধারকারীরা।

উদ্ধার করার পর বনদপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় শিয়ালটি সম্পূর্ণ সুস্থ প্রমাণিত হওয়ায় সেটিকে নিকটবর্তী জঙ্গলেমুক্ত করে দেওয়া হয়। একটি বন্যপ্রাণীর বিপদে বনদপ্তরের এই দ্রুত পদক্ষেপ এবং সফল উদ্ধার অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement