এই বাংলায় দক্ষিণ বাংলা

‘প্রতিশ্রুতি কোথায়?’ বিডিও অফিস ঘেরাওয়ের ডাক, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিত মহিলারা

By Eaibanglai - July 31, 2026
— Advertisement —
Advertisement
‘প্রতিশ্রুতি কোথায়?’ বিডিও অফিস ঘেরাওয়ের ডাক, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিত মহিলারা

সংবাদদাতা,আসানসোলঃ- অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুত অর্থ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সালানপুরের বহু যোগ্য মহিলা। তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আগামী ৭ আগস্ট সকাল ১০টায় সালানপুর বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

      কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সমাজসেবী তথা শ্রমিক নেতা অমরনাথ মাহাতো। তাঁর অভিযোগ, সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরও অসংখ্য যোগ্য মহিলা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। তিনি স্পষ্ট জানিয়েছেন, ১ তারিখের মধ্যে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা না এলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

   অমরনাথ মাহাতোর দাবি, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির জবাব এখন সরকারকেই দিতে হবে। তাঁর কথায়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বঞ্চিত মহিলাদের ন্যায্য অধিকারের লড়াই।

     বরাভূই গ্রামের গৌরবি মুর্মু ও মিনতি মুর্মুসহ একাধিক মহিলা অভিযোগ করেছেন, প্রথম কিস্তি বা কোনো কিস্তিই না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। বারবার পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলেছে শুধু আশ্বাস।

     অন্যদিকে বিজেপি জেলা নেতা অভিজিৎ রায় জানিয়েছেন, আবেদনপত্র যাচাই প্রক্রিয়া চলছে এবং সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত।

      ব্লক প্রশাসনের বক্তব্য, আনুষ্ঠানিকভাবে কোনো ডেপুটেশনের চিঠি জমা পড়েনি। তবে আন্দোলনকারীরা এলে তাঁদের অভিযোগ শোনা হবে এবং যোগ্য আবেদনকারীদের প্রাপ্য অর্থ যাচাই শেষে অ্যাকাউন্টে পাঠানো হবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement