এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোর উৎসবে খাদ্য সুরক্ষা দফতরের হানা, মেলার খাবারের দোকানে পচা-বাসি খাবারের রমরমা

By Eaibanglai - October 24, 2026
— Advertisement —
Advertisement
পুজোর উৎসবে খাদ্য সুরক্ষা দফতরের হানা, মেলার খাবারের দোকানে পচা-বাসি খাবারের রমরমা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুজো শেষ হলেও দুর্গাপুরের একাধিক মেলা ও উৎসবের মরশুম চলবে লক্ষ্মীপুজো এবং কালীপুজো পর্যন্ত। আর এই উৎসবের আবহে শহরের বিভিন্ন মণ্ডপ ও মেলার মাঠের খাবারের দোকানগুলিতে পচা ও বাসি খাবার বিক্রির গুরুতর অভিযোগ উঠল। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এই খামখেয়ালিপনার খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। উৎসবের দিনগুলিতে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অভিযানে নামল রাজ্য খাদ্য সুরক্ষা দফতর।

পুজো উপলক্ষে দুর্গাপুরের বড় বড় মণ্ডপের বাইরে ও মেলায় চাট, ঘুগনি সহ নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অভিযোগ বহু দোকানেই খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানের মেলা প্রাঙ্গণ এবং ইস্পাত নগরীর একাধিক নামী পুজো মণ্ডপের সামনের অস্থায়ী দোকানগুলিতে অভিযান চালাল। অভিযান চলাকালীন বেশ কিছু দোকানে গুণমানহীন, পচা ও বাসি খাবার চিহ্নিত করেন আধিকারিকরা। সেই সমস্ত অস্বাস্থ্যকর খাবার সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়। একই সাথে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। 

তবে উৎসবের মরশুমে খাদ্য সুরক্ষা দফতরের এই আকস্মিক তৎপরতা যেমন সাধারণ মানুষকে কিছুটা আশ্বস্ত করেছে, তেমনই প্রশাসনের ভূমিকা অনেকে প্রশ্নও তুলে দিয়েছে। সচেতন মহলের মতে, পুজোর দিনগুলিতে যখন লক্ষাধিক মানুষ বাইরে খাওয়া-দাওয়া করেন, তখন  আগে থেকেই এই নজরদারি চালানোর প্রয়োজন ছিল। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement