এই বাংলায় দক্ষিণ বাংলা

রূপনারায়ণপুরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী

By Eaibanglai - October 24, 2026
— Advertisement —
Advertisement
রূপনারায়ণপুরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী

সংবাদদাতা,আসানসোলঃ- কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত করার আগেই পুলিশের তৎপরতায় বানচাল হলো দুষ্কৃতীদের ছক। রূপনারায়ণপুরের মালবহাল মাঠ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ওয়ান শটার দেশি বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ গোবিন্দা যাদব (২২) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের বাড়ি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মেহিজাম থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুরের মালবহাল মাঠে এক দুষ্কৃতী অস্ত্র নিয়ে কোনো অপরাধের উদ্দেশ্যে ঘাপটি মেরে বসে রয়েছে—এমন একটি সুনির্দিষ্ট তথ্য পৌঁছায় পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ওই মাঠে হানা দেয়। পুলিশ এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পালানোর চেষ্টা করার আগেই গোবিন্দাকে পাকড়াও করে। এরপর তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ধৃত গোবিন্দা যাদব একজন পেশাদার দুষ্কৃতী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। মাত্র কয়েক মাস আগে সালানপুর থানার অন্তর্গত আছড়া এলাকায় একটি গোষ্ঠী সংঘর্ষের সময় শূন্যে গুলি চালানোর ঘটনার সাথেও তার সরাসরি যোগসূত্র পেয়েছিল পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকদের জোরালো অনুমান, আসানসোল-রূপনারায়ণপুর শিল্পাঞ্চলে কোনো বড়সড় ডাকাতি বা অপরাধমূলক ঘটনা ঘটাতে সে অস্ত্র সহ ওই নির্জন মাঠে উপস্থিত হয়েছিল।

পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে। আজ, ধৃত গোবিন্দা যাদবকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের কাছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস কী, ঝাড়খণ্ড থেকে অস্ত্রটি কীভাবে আনা হলো এবং এই চক্রের পেছনে আর কোনো প্রভাবশালী মাথা বা আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিকরা আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement