এই বাংলায় দক্ষিণ বাংলা

বিদ্যুৎ দপ্তরের চূড়ান্ত গাফিলতি! বরাকরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই মহিষ, আহত এক

By Eaibanglai - July 22, 2026
— Advertisement —
Advertisement
বিদ্যুৎ দপ্তরের চূড়ান্ত গাফিলতি! বরাকরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই মহিষ, আহত এক

সংবাদদাতা,কুলটিঃ- প্রশাসনের গাফিলতিতে ফের বড়সড় দুর্ঘটনা! বরাকরের বেগুনিয়া-ডিসেরগড় রোডে পানীয় জলের ট্যাঙ্কের কাছে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুটি মহিষের। এই ঘটনায় এক ব্যক্তিও আহত হয়েছেন। এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভের ছায়া।

​স্থানীয় সূত্রে জানা যায়, দাসপাড়ার বাসিন্দা রাজনা প্রতিদিনের মতো মহিষ চরাতে নিয়ে গিয়েছিলেন। সন্ধ্যায় ফেরার পথে রাস্তার ধারে জমে থাকা জলে মহিষ দুটি পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্ট্রিট লাইট পোল থেকে বিদ্যুৎ লিক করছিল। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি। এমনকি বৈগুনিয়া দুর্গা মন্দিরের কাছে একটি খুঁটি গাছের ওপর ঝুঁকে থাকলেও প্রশাসন উদাসীন।

​ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement