এই বাংলায়

রথযাত্রায় ভক্তদের সঙ্গে ভক্তিতে মগ্ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

By Eaibanglai - July 16, 2026
— Advertisement —
Advertisement
রথযাত্রায় ভক্তদের সঙ্গে ভক্তিতে মগ্ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রথ যাত্রা উৎসব। রথের রশিতে টান দিতে দলে দলে ভক্তরা যোগ দিচ্ছেন এই উৎসবে। আসানসোলে রথযাত্রা উপলক্ষ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা গেল ভক্তদের সঙ্গে মিশে ভক্তিতে ম্লান হতে। এদিন তিনি ভগবান জগন্নাথের কাছে রাজ্য ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

ইসকনের উদ্যোগে আয়োজিত আসানসোলের রথযাত্রায় এ বছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রাকে ঘিরে গোটা শহর জুড়ে তৈরি হয় এক অপূর্ব ভক্তিময় পরিবেশ। এই রথযাত্রায় এবার উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উৎসবে যোগ দিয়ে তিনি ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে অংশ নেন এবং কীর্তনের সুরে তাল মিলিয়ে উৎসাহের সঙ্গে নৃত্য করেন। “হরে কৃষ্ণ, হরে রাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এই রথযাত্রা শুরু হয় আসানসোলের বুদ্ধ ময়দান থেকে। এরপর হাটন রোড মোড়, হাসপাতাল মোড়, নূরউদ্দিন রোড হয়ে জিটি রোড দিয়ে পুনরায় বুদ্ধ ময়দানে এসে শেষ হয়। সেখানে ভগবান জগন্নাথের বিশেষ পুজো ও আরাধনা করা হয়। ভজন-কীর্তন, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উৎসব আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

এই রথযাত্রা উৎসবে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ, সমাজসেবী ও ব্যবসায়ী বিজয় শর্মা, রাণীগঞ্জের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং আসানসোল পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement