এই বাংলায় দক্ষিণ বাংলা

শহরের ঐতিহ্যবাহী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটিপুজো

By Eaibanglai - July 20, 2026
— Advertisement —
Advertisement
শহরের ঐতিহ্যবাহী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটিপুজো

নিজস্ব সংবাদাতা,দুর্গাপুরঃ- রবিবার অনুষ্ঠিত হল দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর খুঁটি পুজো। এবার ৫৯তম বর্ষে পা দিল তাঁদের দুর্গোৎসব।

প্রসঙ্গ, দুর্গাপুরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো। প্রতিবারই তাদের পুজোর থিম শহরবাসীর নজর কাড়ে। এবার পুজোয় চমক হিসেবে ‘স্বামীনারায়ণ মন্দির’এর থিমকে বেঁচে নিয়েছেন উদ্যোক্তারা। দিল্লির স্বামীনারায়ণ মন্দির অক্ষরধামের আদলে গড়ে তোলা হবে মণ্ডপ। মন্দিরের স্থাপত্যশৈলী, সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার পাশাপাশি আধুনিক আলোকসজ্জায় সাজানো হবে গোটা মণ্ডপ। পূজো কমিটির আশা, এবারের এই অভিনব ভাবনা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে।

এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, গলসির বিধায়ক রঞ্জু পাত্র এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা।

সুসজ্জিত প্রাঙ্গণে পূজো কমিটির সদস্য, শুভানুধ্যায়ী, বিশিষ্ট অতিথি এবং এলাকার অসংখ্য মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক, শঙ্খধ্বনি ও উলুধ্বনি চারিদিক মুখরিত করে তোলে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement