এই বাংলায়

বিষ্ণুপুরে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিল এক যুবক

By Eaibanglai - November 27, 2019
— Advertisement —
Advertisement

প্রতিনিধি, বাঁকুড়া:-

এবার নিজের হারানো প্রেম ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ফিরেছি ধর্নায় দিল এক যুবক। বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কুরবানতলার বাসিন্দা রকি রজক নামে এক যুবক বিষ্ণুপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাটানধার কলোনি এলাকার এক যুবতীর সঙ্গে দীর্ঘ নয় বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল। রকি রজক নামে ওই যুবক যুবতীকে বিয়ের প্রস্তাব দিলে যুবতী বিয়েতে নারাজ হয়। ফলে যুবক তার হারানো প্রেম ফিরে পেতে এবং মেয়েটিকে বিয়ে করতে এবার রীতিমতো যুবতীর বাড়ির সামনে ফ্লাগ ফেস্টুন নিয়ে ধরনায় বসে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রেমিক রকি রজক বলেন, ইস্কুলের সময় থেকে দুজন দুজনকে ভালোবাসি। বাবা মারা গেছে তাই পড়াশোনা করতে পারিননি ফলে আমাকে ব্যবসা করতে হয়। আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু ওর বাড়ির লোক মানছে না। আমি ওর জন্য সবকিছুই করেছি এমন কিছু নেই যে আমি করিনি। এখন আমি আমার লয় বছরের ভালোবাসা ফিরে পেতে চাই। ও যে ফোন ব্যবহার করছে সেটা আমিও কিনে দিয়েছি। এছাড়াও রকি রজক বলে ওকে বিয়ে করে তার ন’বছর ফিরে পেতে চাই।

ছেলের দাদা সুমন্ত দাস রজক বলেন, নয় বছর ধরে মেয়েটার সাথে প্রেম করছে। বাইরে ঘুরতে নিয়ে যাওয়া থেকে সবকিছুই করতো। আমরা দেখেছি মেয়ে আমাদের বাড়িতে আসতো ভাই ওদের বাড়িতে যেত। দেড় মাস ধরে দেখছি ওর মন মেজাজ খুবই খারাপ।

তবে মেয়ের মা পুরো অস্বীকার করেন যে তার মেয়ের সঙ্গে ওই যুবকের ৯ বছরের সম্পর্ক রয়েছে। ছেলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন আমার মেয়েকে রাস্তাঘাটে ও ডিস্টার্ব করত।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে যায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement