উত্তর বাংলা

মাঝারি দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত রিজার্ভড কোচ সংযোজন

By Eaibanglai - November 27, 2024
— Advertisement —
Advertisement
মাঝারি দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত রিজার্ভড কোচ সংযোজন

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ– যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে মাঝারি দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত রিজার্ভড কোচ সংযোজনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা পূর্ব রেলের পক্ষ থেকে। বিশেষ করে রোজ যারা ট্রেনে করে অফিস-কাছারি কিংবা স্কুল-কলেজ বা ব্যবসা-সহ অন্যান্য কাজে বেরোন তাঁদের জন্য এটা দারুণ খবর। রিজার্ভড কোচ সংযোজনের মাধ্যমে এবার রেলপথে যাতায়াত আরও আরামদায়ক এবং সুবিধাজনক হয়ে উঠবে।

নিম্ন লিখিত ট্রেনগুলিতে একটি করে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার কোচ সংযোজন হচ্ছে। যা ২৭ থেকে ৩০ শে নভেম্বরের মধ্যেই উভয় প্রান্ত থেকে কার্যকর হবে।

১. ১২৩৩৭/১২৩৩৮ হাওড়া – বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস
২. ১২৩৩৯/১২৩৪০ হাওড়া – ধানবাদ – হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস
৩. ১২৩৪১/১২৩৪২ হাওড়া – আসানসোল – হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
৪. ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
৫. ০৩০৪৭/০৩০৪৮ হাওড়া – রামপুরহাট – হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার

এছাড়াও, ১৩০৪৫/১৩০৪৬ হাওড়া – দেওঘর – হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে লাগছে একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর রিজার্ভড কোচ। এই ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্তি হাওড়া থেকে ৩০শে নভেম্বর এবং দেওঘর প্রান্ত থেকে ১লা ডিসেম্বর থেকে কার্যকর হবে।

২২৩২১/২২৩২২ হাওড়া – সিউড়ি – হাওড়া হুল এক্সপ্রেসের যাত্রীরা পাচ্ছেন একটি অতিরিক্ত এসি ৩ টায়ার কোচের সংযোজন। এতদিন পর্যন্ত এই গাড়িতে কেবলমাত্র বসেই যাতায়াত করা যেত, কিন্তু এখন এসি ৩ টায়ার কোচের সংযোজনের ফলে যাত্রীরা শুয়ে অথবা ঘুমিয়ে যাতায়াত করতে পারবেন। যা উভয় প্রান্ত থেকেই ৩০শে নভেম্বর থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত উল্লেখ্য সাধারণ যাত্রীরা সাশ্রয়কারী যাতায়াতের মাধ্যম হিসেবে রেলের উপর বিশেষ নির্ভরশীল। নিত্যযাত্রীরা বিশেষত যারা বিভিন্ন কাজে রোজই কলকাতা বা সংলগ্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল রেলের এই উদ্যোগে।

বিভিন্ন উৎসবের সময় যাত্রীদের ভিড় সামাল দিতে প্রায়শই অতিরিক্ত ট্রেন চালানো-সহ কামরা বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। এবার নিত্যাযাত্রীদের সুবিধার্থে এগিয়ে এল পূর্ব রেল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement