এই বাংলায় দক্ষিণ বাংলা

অশালীন আচরণের অভিযোগে ছাতনার বিএমওএইচ-এর পদত্যাগ দাবি, তুমুল বিক্ষোভ এএনএম নার্সদের

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
অশালীন আচরণের অভিযোগে ছাতনার বিএমওএইচ-এর পদত্যাগ দাবি, তুমুল বিক্ষোভ এএনএম নার্সদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) অর্চনা কুণ্ডুর পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকে তুমুল বিক্ষোভে সামিল হলেন ব্লকের ৫০-এরও বেশি এএনএম (ANM) নার্স কর্মী। এদিন সকাল থেকেই ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। এমনকী, বিক্ষোভ চলাকালীন কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারী নার্সদের অভিযোগ, গতকাল কমলপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে বিএমওএইচ অর্চনা কুণ্ডু সেখানে কর্মরত নার্স রিনা রক্ষিতের সঙ্গে অত্যন্ত অশালীন আচরণ করেন। তাঁর ওড়না খুলে দেওয়ার পাশাপাশি শাড়ি খুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। সহকর্মীর ওপর এই হেনস্থার প্রতিবাদেই এদিন ব্লকের সমস্ত নার্স একজোট হয়ে বিএমওএইচ-এর অপসারণের দাবিতে সরব হন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছাতনার বিএমওএইচ অর্চনা কুণ্ডু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তিনি কোনো অশালীন ব্যবহার করেননি, বরং পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চেয়ে মেসেজও পাঠিয়েছেন। তবে বিএমওএইচ-এর এই বক্তব্যে চিঁড়ে ভেজেনি; অভিযুক্ত আধিকারিকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী নার্সরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement