এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে নাই-এর উদ্যোগে জমজমাট পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ও সড়ক নিরাপত্তা র‍্যালি

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে নাই-এর উদ্যোগে জমজমাট পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ও সড়ক নিরাপত্তা র‍্যালি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  খেলাধুলার প্রসার এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে দুর্গাপুরে আয়োজিত হল তিন দিনব্যাপী ‘রোড সেফটি কাম ইন্টার ডিস্ট্রিক্ট ইকুইপড অ্যান্ড ক্লাসিক পাওয়ারলিফটিং অ্যান্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজবাঁধ টোল প্লাজার কাছে NHAI-এর অফিস গ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের ছয়টি জেলা থেকে প্রায় ৬৫০ থেকে ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার মঞ্চে পাওয়ারলিফটিং ও বেঞ্চ প্রেস বিভাগের খেলোয়াড়রা নিজেদের শারীরিক শক্তি ও ক্রীড়া দক্ষতার পরিচয় দিচ্ছেন। যুবসমাজকে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের প্রতি আকৃষ্ট করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ক্রীড়া ইভেন্টের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিতে NHAI-এর পদস্থ আধিকারিকদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী এবং প্রতিযোগী খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে পা মেলান। প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষ ও পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়।

আয়োজকদের মতে, খেলাধুলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে জনসচেতনতামূলক কর্মসূচির এই মেলবন্ধন দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement