এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

মহিলাদের স্বাস্থ্যের বার্তা ও আত্মবিশ্বাস বাড়াতে দুর্গাপুরে ‘মণিকর্ণিকা দৌড়’, রবিবার ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন রাষ্ট্র সেবিকা সমিতির

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
মহিলাদের স্বাস্থ্যের বার্তা ও আত্মবিশ্বাস বাড়াতে দুর্গাপুরে ‘মণিকর্ণিকা দৌড়’, রবিবার ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন রাষ্ট্র সেবিকা সমিতির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহিলাদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে দুর্গাপুরে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘মণিকর্ণিকা দৌড়’-এর আয়োজন করতে চলেছে রাষ্ট্র সেবিকা সমিতির পশ্চিম বর্ধমান জেলার তরুণী বিভাগ। আগামী রবিবার, ২৯ নভেম্বর সকাল ৭টায় এমএএমসি (MAMC)-র ভি কে নগরে সিডি ওয়াটার ট্যাঙ্কের কাছে বিবেকানন্দ উদ্যান রোটারি থেকে এই দৌড় শুরু হবে। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শুধুমাত্র ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণী ও মহিলারাই অংশগ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় প্রথম তিনজন স্থানাধিকারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র। দৌড়ে অংশ নেওয়ার জন্য আরামদায়ক জুতো ও উপযুক্ত পোশাক পরে ঠিক সকাল ৭টার মধ্যে রিপোর্টিং পয়েন্টে উপস্থিত থাকতে হবে, কারণ নির্ধারিত সময়ের পর আর চেস্ট নম্বর বা ট্যাগ দেওয়া হবে না। এছাড়া, কারও কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা থাকলে তাঁদের এই দৌড়ে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার জন্য ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীরা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম-এর মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আয়োজকদের তরফে ৮৫৩৭০৩৮০৮৫ এবং ৮৬১৭৩৭৭৩০৫—এই দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

 অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম-এর লিঙ্ক-  https://forms.gle/wKyEcdu4QBt2X2fNA

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement