এই বাংলায়

ব্যবসার নাম করে বকখালিতে ডেকে নিয়ে নিয়ে গিয়ে প্রৌঢ়া কে ধর্ষণ, গ্রেপ্তার ব্যবসায়ী

By Eaibanglai - March 18, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বকখালিঃ- পাথরের ব্যবসা করার নাম করে বকখালিতে ডেকে নিয়ে প্রৌঢ়াকে ধর্ষণ করল এক ব্যবসায়ী। এমনকি প্রৌঢ়ার কাছে থাকা এটিএম কার্ডও ছিনিয়ে নেয় ওই ব্যবসায়ী। এই ঘটনার পরেই ওই ধর্ষিত মহিলা তপসিয়া থানায় ওই ব্যবসায়ী’র নামে অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই পুলিশ রঞ্জিৎ দাস নামে ওই অভিযুক্ত ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে। পুলিশি সূত্রে জানা গেছে, ওই প্রৌঢ়ার দুই ছেলে আছে। তারা মূল্যবান পাথরের ব্যবসা করেন। সেই ব্যবসা সুত্রেই রঞ্জিতের সঙ্গে তাদের পরিচয় হয়। এরপরে তারা একসঙ্গে দামী পাথরের ব্যবসা করতে থাকেন। এরপরে পাথর ব্যবসায়ী রঞ্জিত দক্ষিন ২৪ পরগনার বকখালির সমুদ্র সৈকতে বেড়াতে আসে। পাথরের ব্যবসার সম্ভবনা রয়েছে বলে সেখানেই সে ওই প্রৌঢ়া কে ফোন করে আসতে বলে। রঞ্জিত বকখালিতেই একটি হোটেলে রুম নেয়। সেখানেই সে প্রোঢ়া কে ডাকে।
প্রৌঢ়ার অভিযোগ হোটেলের ভিতরে ঢুকে ওই ব্যবসায়ী তাকে কুপ্রস্তাব দেয়। এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই ব্যবসায়ী তার এক সঙ্গী কে নিয়ে ওই প্রৌঢ়ার ওপর ধর্ষণ চালায়। ধর্ষণের পরে প্রৌঢ়া যাতে মুখ না খোলে সেইজন্য তাকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর তার এটিএম কার্ডও কেড়ে নেওয়া হয়। প্রৌঢ়া কলকাতায় আসার পরেও ভয়ে মুখ খুলতে চাননি। ইতিমধ্যেই প্রৌঢ়া তপসিয়া থানায় ওই ব্যবসায়ী রঞ্জিতের নামে ধর্ষণ, তোলাবাজি, হুমকির অভিযোগ দায়ের করেন। এরপরে প্রৌঢ়ার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তিনি আদালতে গোপন জবানবন্দীও দেন। ইতিমধ্যেই পুলিশ ধৃত ব্যাক্তিকে জেরা করা তার সঙ্গী কে গ্রেপ্তার করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement