এই বাংলায় দক্ষিণ বাংলা

দেড় মাসের শিশুর হার্টের জটিল অস্ত্রোপচার, অসহায় মায়ের পাশে দাঁড়ালেন সমাজকর্মী

By Eaibanglai - October 28, 2026
— Advertisement —
Advertisement
দেড় মাসের শিশুর হার্টের জটিল অস্ত্রোপচার, অসহায় মায়ের পাশে দাঁড়ালেন সমাজকর্মী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  একরত্তি শিশুর হার্টে বড়সড় ফুটো। অস্ত্রোপচারের জন্য দরকার কয়েক লক্ষ টাকা। পরিচারিকার কাজ করা মায়ের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল সন্তানের চিকিৎসা করা। এই সময় অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে একরত্তি শিশুর জীবন বাঁচানোর লক্ষ্যে চিকিৎসাভার নিজের কাধে তুলে নিলেন দুর্গাপুরের বিশেষ সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়। আর পারিজাতকে এই কাজে সাহায্যর হাত বাড়িয়ে দিল দুর্গাপুরের 'দ্য মিশন' হাসপাতাল কর্তৃপক্ষ। 

ইতিমধ্যে হাসপাতালটিতে শিশুটির প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে শারীরিক অবস্থার প্রয়োজনীয় মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে দ্রুতই তার অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিন পারিজাতবাবু জানান,তিনি যখন জানতে পারেন মাত্র দেড় মাস বয়সের শিশুর চিকিৎসার অস্ত্রোপচারের খবর প্রায় ৫ লক্ষ টাকা, এর পর আনুসাঙ্গিক খরচও রয়েছে। এদিকে অসহায় মায়ের পক্ষে সেই ব্যায়ভার বহন করা সম্ভব নয়। তখন মানবিকতার কারণেই শিশুটিকে মৃত্যু মুখ থেকে বাঁচাতে তিনি চিকিৎসার ব্যায়ভার বহন করার সিদ্ধান্ত নেন। 

প্রসঙ্গত উল্লেখ্য অসহায় ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে পারিজাত গঙ্গোপাধ্যায়ের এমন উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন সময়ে দুঃস্থদের অন্নসংস্থান, গণবিবাহের আয়োজন সহ একাধিক জনকল্যাণমূলক ও সামাজিক কাজের সাথে যুক্ত থেকেছেন। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement