এই বাংলায়

অন্ডালে একই রাতে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি

By Eaibanglai - August 23, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ গতরাতে অন্ডালে আর. জে. কে রোপওয়ের কলোনিতে পর পর চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটল।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা পর পর চারটি বাড়ি সাফ করে চম্পট দিতে সমর্থ ।শুক্রবার স্থানীয়রা দেখেন সুমন মুখার্জির বাড়ির দরজা ভাঙ্গা ,সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাদের । এবং খবর দেওয়া হয় অন্ডাল থানাও। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। গৃহকর্ত্রী গার্গী মুখার্জি জানান,তারা দেশের বাড়িতে ছিলেন ,সেই সুবাদে ঘর ছিল ফাঁকা। চোরের দল ফাঁকা ঘর পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ,ঘরের সমস্ত আলমারি ভেঙে চুরি করে বাড়িতে রাখা ছিল নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা ও চার ভরি সোনার গহনা। সব মিলিয়ে একটা বাড়িতেই লক্ষ্যাধিক টাকার চুরি হয় । বাকি তিনটি বাড়িতে দরজা ভেঙে চোরেরা ঘরে ঢুকলেই বাড়িতে সেরকম কিছুই না থাকার কারণে চুরি থেকে বেঁচেছেন তারা। তবে এভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী সুমন মুখার্জি জানান এলাকায় পুলিশি টহল দেবার ব্যবস্থা করুক প্রশাসন ও চোরের সন্ধান করে তাদের জেলে পুরুক ,যাতে এই রকম চুরি আর এলাকায় না হয়। ঘটনাস্থল পরিদর্শন করে অন্ডাল থানার পুলিশ,এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement