এই বাংলায়

পাণ্ডবেশ্বরে বিজেপির কর্মীসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By Eaibanglai - July 02, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের শাসকদলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ। ঘটনা পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের এক ধর্মশালায়। জানা গেছে, সোমবার বিজেপির তরফে এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল ওই এলাকায়। সেইসময় আচমকায় তৃণমূলের কয়েক দুষ্কৃতি সভায় উপস্থিত বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতা জীতেন চ্যাটার্জির। বিজেপি কর্মীদের উপর বাঁশ, লাঠিম রড ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে বলে খবর। কমল শ্রীবাস্তব ও ঋজু দাস নামে গুরুতর আহত তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি নেতা জীতেন চ্যাটার্জির দাবি, ঘটনার পর থেকে আরো কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement