এই বাংলায়

চিটফান্ড মামলায় অন্ডালে ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ইডির অভিযান

By Eaibanglai - July 09, 2026
— Advertisement —
Advertisement
চিটফান্ড মামলায় অন্ডালে ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ইডির অভিযান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চিটফান্ড তথা আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালে ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

জানা গেছে অন্ডাল স্টেশন সংলগ্ন বাসকা এলাকায় রাম মল্লিকের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়। রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মী।

এদিন সকালে ইডির একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাম মল্লিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তদন্তের স্বার্থে বাড়ির বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয় বলে জানা গেছে ।

একটি আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায়র তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে জানা গেলেও ইডির পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযান ঘিরে এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement