এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলায় 'পিএম পোষণ' প্রকল্পের আওতায় স্কুলগুলিতে মধ্যাহ্নভোজন বা মিড-ডে মিল সরবরাহের জন্য 'অন্নমিত্র ফাউন্ডেশন'-কে অনুমোদন দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলায় 'পিএম পোষণ' প্রকল্পের আওতায় স্কুলগুলিতে মধ্যাহ্নভোজন বা মিড-ডে মিল সরবরাহের জন্য 'অন্নমিত্র ফাউন্ডেশন'-কে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের স্টেট প্রজেক্ট ডিরেক্টর (PM POSHAN)-এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, ধাপে ধাপে রাজ্যের সমস্ত জেলায় এই কাজ বাস্তবায়িত হবে। এই উদ্দেশ্যে সমস্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেট, শিলিগুড়ির মহকুমা শাসক এবং জিটিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টরকে সংশ্লিষ্ট স্কুলের অবস্থান ও শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্য শেয়ার করার পাশাপাশি সেন্ট্রাল কিচেন চালুর জন্য উপযুক্ত স্থান নির্বাচনে ফাউন্ডেশনটিকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। ফাউন্ডেশন কাজ শুরু করার প্রস্তুতি নিলেই পরবর্তী সময়ে লেটার অফ অথরাইজেশন ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।