এই বাংলায় দক্ষিণ বাংলা

প্রবাসী ভারতীয় দিবসের লোগো উদ্বোধনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

By Eaibanglai - November 11, 2026
— Advertisement —
Advertisement
প্রবাসী ভারতীয় দিবসের লোগো উদ্বোধনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলা ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে । আগামী বছর কলকাতায় প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আসর বসছে। সেই উপলক্ষে বুধবার দিল্লিতে এক দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানীর সুষমা স্বরাজ ভবনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের উপস্থিতিতে সম্মেলনের সরকারি ওয়েবসাইট এবং লোগোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

আগামী ৭ থেকে ৯ জানুয়ারি, ২০২৭ কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। কেন্দ্রের বিদেশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন এবার প্রথমবারের জন্য কলকাতায় বসছে। নবান্ন সূত্রের খবর, বুধবার বিকেল ৪টায় সুষমা স্বরাজ ভবনের চাণক্য হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান থেকেই সম্মেলনের সরকারি ওয়েবসাইট চালু করা হবে। সম্ভাব্য প্রতিনিধিদের নিবন্ধন, সম্মেলন সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত এই ওয়েবসাইটে পাওয়া যাবে।


প্রবাসী ভারতীয় দিবস কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি। বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, শিল্পপতি, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, পেশাজীবী এবং নীতিনির্ধারকেরা এই সম্মেলনে অংশ নেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান-বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ফ্রম রুটস টু রিটার্ন: রিইগনাইটিং ডায়াসপোরা কানেক্ট উইথ ভারত’। কলকাতায় তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে কেন্দ্র ও রাজ্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement