এই বাংলায়

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

By Eaibanglai - July 14, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। দুর্ঘটনাটি ঘটে রূপনারায়নপুরের আমডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভ তিওয়ারি, বয়স ২৫ বছর। বাড়ি জেমারি গ্রামে।

জানা গেছে গতকাল গ্রামের বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন শুভ। পথে আমডাঙ্গা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিরে একটি ইলেকট্রিক পোলে বাইক নিয়ে সজোরে ধাক্কা মারেন ওই যুবক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ছুটে গিয়ে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ও পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি দুর্ঘটনাটির বিষয়টি পুলিশকেও জানায়। অন্যদিকে ওই যুবককে পিঠাকেয়ারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় এইচএলজি হসপিটালে। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় দুর্ঘটনাটি ঘটে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement