এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্রাবণী মেলা, পরিবেশ দূষণ, নারীশক্তি-লক্ষ্মী পুজোর থিম তারকেশ্বরের রানাবাঁধে!

By Eaibanglai - October 26, 2026
— Advertisement —
Advertisement
শ্রাবণী মেলা, পরিবেশ দূষণ, নারীশক্তি-লক্ষ্মী পুজোর থিম তারকেশ্বরের রানাবাঁধে!

সঙ্গীতা চৌধুরীঃ-  এবার লক্ষ্মীপুজো উপলক্ষে শৈব তীর্থ তারকেশ্বরে প্যান্ডেল থিমের প্রধান্য লক্ষ্য করা যাচ্ছে। থিম হিসেবে কোথাও  মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কঠিন বাস্তবের ছবি ফুটে উঠেছে, কোথাও আবার প্যান্ডেলে দেখা যাচ্ছে ড্রাগনের মূর্তি, কোথাও আবার গ্রাম বাংলার ছবি ফুটে উঠেছে। কোথাও আবার দেখা যাচ্ছে নারী পুরুষ , সমান সমান। আবার কোন পুজা মন্ডপে লক্ষী পুজোর থিম শ্রাবণী মেলা, সেখানে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি যেমন দেখানো হচ্ছে, তেমনি দেখা যাচ্ছে বাবা তারকনাথের মন্দির।


তারকেশ্বরের পিয়াসাড়া, মাল পাহাড়পুর ও চাপাডাঙ্গা যেহেতু কৃষি প্রধান অঞ্চল তাই এখানে লক্ষ্মীপুজোয় হল প্রধান উৎসব। তাই এখানে লক্ষ্মীপুজো থিমের প্যান্ডেল হয়। এখানে এক সপ্তাহ ধরে চলে লক্ষ্মী পুজোর উৎসব, চলে প্য়ান্ডেলে প্য়ান্ডেলে গিয়ে ঠাকুর দেখা।

উদয় ভানু সংঘের পুজো ৩৩ বছরে পা দিল এইবার, সেই পুজোর এই বছরের থিম হলো মুক্ত ডানা। মন্ডপের প্রবেশদ্বারেই তাই দেখা যাবে খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে পাখিরা। তালগাছে বাবুই পাখির বাসা থেকে শুরু করে গ্রাম বাংলার একটা প্রতিরূপ যেন ফুটে উঠেছে মন্ডপে।

 বিবেকী ক্লাবের পুজোর থিম পল্লি গ্রাম। গ্রামের মাটির বাড়িতে খড়ের ছাউনি থেকে শুরু করে গরুর গাড়িতে ধান নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই মন্ডপে দেখা যাবে, ঢেঁকি, রান্নাঘর, কামারশালা পর্যন্ত।

ক্ষুদ্র রামপুর বিবেকানন্দ ক্লাবের ৪৫ তম বর্ষের পুজোতে এবার থিম হয়েছে,  ‘ওরা কাজ করে’। অর্থাৎ সমাজের শ্রমজীবী মানুষদের তুলে ধরা হয়েছে এখানে। কোথাও দেখা যাচ্ছে চর্মকার কোথাও রাজমিস্ত্রি, কোথাও আবার ছুতোর।

বেলবাঘ রবীন্দ্রসংঘের পুজো এবার ৫২ বছরে পা দিল। এই পুজোর থিম, নারী নির্যাতন নারী শক্তি। নারীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথায় এখানে বলা হয়েছে। 

 

বেলবাঘ নেতাজি সংঘের ৪১ বছরের পুজোর থিম, শ্রাবণী মেলা।  মা মনসা মাতা ক্লাবের ৫৩ তম বছরের পুজোর থিম হবে এবার দূষণ হও সচেতন। তাই মন্ডপের ভিতর কাল্পনিক পৃথিবী তৈরি করে দূষণের দৃশ্য দেখানো হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে দূষণের ফলে শুষ্ক পৃথিবী থেকে চার সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইছেন মা দুর্গা, অন্যদিকে রয়েছে সুজলা সুফলা পৃথিবী। 

 

শক্তিমান ক্লাবের ৪১ বছরের পুজোর থিম হল  ‘চায়নিজ ড্রাগন টেম্পল’।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement