এই বাংলায়

জিমে যাওয়ার পথে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু যুবকের

By Eaibanglai - August 24, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোলে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। মৃত যুবকের নাম বিকাশ ভার্মা, বয়স ৩৮। দুর্ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার ডুরান্ড কলোনি রোড এলাকায়।

জানা গেছে আসানসোলের ঘাঁটি গলির বাসিন্দা বিকাশ জিমে যাচ্ছিল। সেই সময় একটি মারুতি ভ্যান তার বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় বেশ কিছুক্ষুন রাস্তায় পড়েছিল ওই যুবক। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকাশ ভার্মাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেম ঘাতক মারুতি ভ্যানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement