এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোয় রামধনুর রঙের আলোকসজ্জায় সেজে উঠবে আসানসোল শহর

By Eaibanglai - October 13, 2026
— Advertisement —
Advertisement
পুজোয় রামধনুর রঙের আলোকসজ্জায় সেজে উঠবে আসানসোল শহর

সংবাদদাতা,আসানসোলঃ- মুখ্যমন্ত্রীর শহর সাজিয়ে তোলার আহ্বানে সাড়া দিয়ে দুর্গাপুজোর আগে আসানসোল শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ। শহরের বিভিন্ন রাস্তা রামধনুর রঙের আলোকসজ্জায় সাজানোর পরিকল্পনা করা হয়েছে। পুজোর এই আলোক সজ্জা আগামী প্রায় পাঁচ মাস থাকবে। আসানসোলে এক অনুষ্ঠানে হাজির হয়ে এই উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী এদিন জানান, কলকাতার গড়িয়াহাট ব্রিজ, রেড রোড ও চিংড়িঘাটা ব্রিজের আদলে আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাকে সাজিয়ে তোলা হবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘রামধনু রাস্তা’। শহরের ভগৎ সিং মোড় থেকে চিত্রা, জুবিলি হয়ে আসানসোল বাজার এবং মনোজ সিনেমা এলাকা সেজে উঠবে এই রামধনু আলোকজ্জায়।   এ জন্য চন্দননগরের আলোকসজ্জা শিল্পীদের কাজে লাগানো হচ্ছে। 

মন্ত্রীর দাবি, এই সৌন্দর্যায়নের কাজে সাধারণ মানুষের করের টাকা খরচ করা হচ্ছে না। বিভিন্ন সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। শহরকে দুর্গাপুজোর আগে নতুনভাবে সাজিয়ে তোলার আবেদন জানানো হলে সংশ্লিষ্ট সংস্থাগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে তিনি জানান।  

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement