এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসায় ১২৪ দুর্গাপূজা কমিটি অনুদান তুলে দেওয়া হল

By Eaibanglai - October 13, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসায় ১২৪ দুর্গাপূজা কমিটি অনুদান তুলে দেওয়া হল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  কাঁকসা ব্লকে ১২৪ টি দুর্গাপূজা কমিটির হাতে রাজ্য সরকারি অনুদান প্রদান করা হল। সোমবার বিকালে পানাগড় টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলে পুলিশের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেওয়া হয়। এবছর প্রতিটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে অনুদান পাচ্ছে।

আগে কাঁকসা ব্লকে ৭৩ টি পূজা কমিটি সরকারি এই সহায়তা পেতেন। কাঁকসা থানার তরফে জানা গেছে, নতুন সরকার আসার পর কাঁকসা ব্লকে নতুন করে ৫১ টি দূর্গাপূজা কমিটি সরকারি সহায়তায় যুক্ত হয়েছে। সব মিলিয়ে এবার ১২৪ টি পুজো কমিটি অনুদান পেয়েছে।

এগিনের এই বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গলসীর বিধায়ক রাজু পাত্র, কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা, কাঁকসার এসিপি মহঃ আলি রাজা, কাঁকসা থানার আইসি সন্দীপ দাস সহ বিশিষ্টজনেরা।

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন জানান, এবারের পুজোয় সরধারন মানুষের  সুবিধার্থে নতুন অ্যাপ চালু করা হয়েছে। কোথাও কোন সমস্যায় পড়লে ওই অ্যাপে জানানো যাবে। একইসঙ্গে বিধায়ক রাজু পাত্র জানান, স্বচ্ছতার ওপর নির্ভর করে গলসী বিধানসভায় ১৫ পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি সরকার আসার পর এবছর রাজ্যে নতুন ১২,৪০০টি পুজোকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত বছর যেখানে প্রায় ৪৫,০০০টি দুর্গাপুজো হয়েছিল, সেখানে এবার মোট পুজোর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৭,৪০০টি। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement