এই বাংলায়

কালীপুজোর বিসর্জনে আতশবাজি ফাটাতে গিয়ে মৃত্যু যুবকের

By Eaibanglai - October 29, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– কালীপুজোর বিসর্জন উপলক্ষ্যে আতশ বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুমন মজুমদার। ঘটনা আসানসোলের রূপনারায়নপুরের আমডাঙ্গা এলাকার।

প্রসঙ্গত ভাইফোঁটার রাতে রূপনারায়নপুরের আমডাঙ্গা অগ্রতি সংঘের কালীপুজোর বিসর্জনের অনুষ্ঠান চলছিল। সেখানেই আতশ বাজি ফাটাতে গিয়ে গুরুতরভাবে জখম হন ক্লাবের সদস্য সুমন। প্রত্যক্ষদর্শীরা জানান আতশবাজি ফাটানোর সময় একটি আতশবাজিতে আগুন ঠিক মতো লেগেছে কিনা তা দেখতে গিয়েই দুর্ঘটনার শিকার হন সুমন। ওই আতশবাজিটি সুমনের মুখের সামনে ফেটে যায় এবং তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি ক্লাব সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রূপনারায়ানপুর এলাকা জুড়ে। তিনি এলাকায় সমাজসেবী হিসেবে খুবই পরিচিত মুখ ছিলেন ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement