এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

আসানসোল জেলা হাসপাতালে নতুন ৫০ শয্যার গাইনি ওয়ার্ডের উদ্বোধন

By Eaibanglai - October 04, 2026
— Advertisement —
Advertisement
আসানসোল জেলা হাসপাতালে নতুন ৫০ শয্যার গাইনি ওয়ার্ডের উদ্বোধন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য বড় সুখবর। রবিবার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্ত্রীরোগ ও প্রসূতি  বিভাগের ৫০ শয্যার গাইনি ওয়ার্ডের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, হাসপাতালের সুপার, বিশিষ্ট চিকিৎসক এবং নার্সিং স্টাফরা।

দীর্ঘদিন ধরেই আসানসোল জেলা হাসপাতালে শয্যা বা বেডের অভাবে প্রসূতি ও নারী রোগীদের চরম সমস্যার সম্মুখীন হতে হতো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাত যে অনেক সময় একই বেডে দু’জন বা তারও বেশি রোগীকে রাখতে বাধ্য হতেন হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন এই ৫০ শয্যার ওয়ার্ডটি চালু হওয়ার ফলে সেই দীর্ঘদিনের ভোগান্তি ও ভিড়ের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।

বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, হাসপাতালের পুরনো গাইনি ওয়ার্ডে মোট ১১৭টি বেড রয়েছে, যেখানে মূলত সিজারিয়ান অপারেশন ও সিজারিয়ান ডেলিভারির পর মায়েদের রাখা হয়। এবার থেকে নতুন চালু হওয়া ৫০টি বেডে স্বাভাবিক প্রসব (নর্মাল ডেলিভারি) হওয়া মহিলা এবং অন্যান্য গাইনি জনিত সমস্যায় আক্রান্ত রোগীদের রেখে চিকিৎসা করা হবে।

উদ্বোধন শেষে অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা প্রায়শই সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতালের তুলনা করি। কিন্তু এখন আসানসোল জেলা হাসপাতালও বেসরকারি হাসপাতালকে টেক্কা দেওয়ার মতো বিশ্বমানের পরিষেবা দিচ্ছে।" চিকিৎসার মানোন্নয়নের পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানান। যেহেতু এখানে চিকিৎসাধীন অধিকাংশ রোগীই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের, তাই হাসপাতালের কমন টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে রোগী ও তাঁদের পরিজনদের সচেতন করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

গাইনি ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিধায়ক জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পর হাসপাতালে ইতিমধ্যেই ট্রমা সেন্টার এবং ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে ক্যান্সার সেন্টারে ৫টি বেড রয়েছে এবং রোগীদের সুবিধার্থে সেগুলিকে চিকিৎসকদের চেম্বারের একেবারেই কাছাকাছি রাখা হয়েছে।

তিনি আরও একটি বড় ঘোষণা করে জানান, এই শিল্পাঞ্চলে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার অভাব দূর করতে খুব শীঘ্রই আসানসোল জেলা হাসপাতালে একটি অত্যাধুনিক বার্ন সেন্টার চালু করা হবে। এছাড়া হাসপাতালের বর্তমান সমস্যা ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে সুপারের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে তা দ্রুত মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement