এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের সিটি সেন্টারে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে আছড়ে পড়ল গাড়ি, আশঙ্কাজনক চালক

By Eaibanglai - November 22, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের সিটি সেন্টারে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে আছড়ে পড়ল গাড়ি, আশঙ্কাজনক চালক

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর: -নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে সজোরে ধাক্কা মেরে সোজা নিচে আছড়ে পড়ল একটি দ্রুতগতির চারচাকা গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসি মোড়ের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা গাড়িটি দুর্গাপুরের সিটি সেন্টার চার্চের সামনে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মেরে কার্যত শূন্যে উড়ে নিচে পড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে দেখেন, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতরে আটকে রয়েছেন চালক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর থানার পুলিশ, ট্রাফিক আধিকারিক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। পুলিশের তৎপরতায় গাড়ির ভিতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং পরে ক্রেনের সাহায্যে কালভার্টের নিচ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement