এই বাংলায় দক্ষিণ বাংলা

পুলিশের নজর এড়িয়ে শৌচালয়ের জানলা দিয়ে চম্পট গাড়ি চুরির অভিযুক্তে, চাঞ্চল্য দুর্গাপুরে

By Eaibanglai - November 22, 2026
— Advertisement —
Advertisement
পুলিশের নজর এড়িয়ে শৌচালয়ের জানলা দিয়ে চম্পট গাড়ি চুরির অভিযুক্তে, চাঞ্চল্য দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুলিশের কড়া নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ থানার ভিতর থেকেই বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেল গাড়ি চুরির অভিযোগে ধৃত এক অভিযুক্ত। দুর্গাপুরের কোকওভেন থানার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। ঘটনার খবর পেয়েই থানায় ছুটে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা এবং গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক অভিযুক্তের নাম মনোজ চক্রবর্তী এবং তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি টাটা সুমো চুরির ঘটনার তদন্তে নেমে কোকওভেন থানার পুলিশ অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের ঔরঙ্গাবাদ থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে এবং মনোজকে গ্রেফতার করে নিয়ে আসে। কিন্তু থানায় আনার পর কীভাবে সে পুলিশের চোখ এড়িয়ে বাথরুমের জানলা গলে চম্পট দিল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তব্যরত পুলিশকর্মীদের নজরদারি নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং ঘটনার অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement