এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে কালীপুজোর আয়োজন ঘিরে রাজনৈতিক সংঘাত, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By Eaibanglai - November 05, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে কালীপুজোর আয়োজন ঘিরে রাজনৈতিক সংঘাত, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কালীপুজোর আয়োজনকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ইস্পাতনগরী এলাকা। দুর্গাপুর ইস্পাতনগরীর সেকেন্ডারি এলাকায় পুজো আয়োজনের প্রস্তুতি চলাকালীন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

আক্রান্ত প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ, এলাকায় কালীপুজোর প্রস্তুতি চলাকালীন একদল দুষ্কৃতী মণ্ডপে এসে পুজো বন্ধ করার ফতোয়া দেয় এবং আয়োজন সম্পূর্ণ বন্ধ রাখার হুমকি দেয়। এই আকস্মিক নির্দেশের প্রতিবাদ জানালে দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে শারীরিক নিগ্রহ ও মারধর করা হয় বলে অভিযোগ। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনও সম্পর্ক নেই এবং দল সর্বদা সনাতনী সংস্কৃতিকে মান্যতা দেয়। পাল্টা অভিযোগ তুলে জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য, এটি আসলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল। এছাড়াও দলবদলু কিছু কর্মীর দিকে ইঙ্গিত করে তাঁরা পুলিশকে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement