এই বাংলায় দক্ষিণ বাংলা

আদালতের নির্দেশে কুলটিতে বুলডোজার দিয়ে ভাঙা হলো তৃণমূল নেতার বাবার অফিস

By Eaibanglai - October 25, 2026
— Advertisement —
Advertisement
আদালতের নির্দেশে কুলটিতে বুলডোজার দিয়ে ভাঙা হলো তৃণমূল নেতার বাবার অফিস

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- আদালতের নির্দেশ মেনে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যবসায়িক অফিস উচ্ছেদ করল প্রশাসন। রবিবার সকাল থেকে আসানসোলের কুলটি ব্লকের অন্তর্গত ধেমোমেন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ হওয়া অফিসটি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়ার দখলে ছিল বলে জানা গিয়েছে।

ইসিএল সূত্রে জানা গিয়েছে, ধেমোমেন কোলিয়ারি এলাকার অন্তর্গত মৌজা বড়ধেমো (জেএল নম্বর ০৫)-এর ১০২২ নম্বর প্লটে এই অবৈধ নির্মাণটি করা হয়েছিল। এই বেআইনি নির্মাণের সঙ্গে সঞ্জয় নুনিয়ার নাম জড়ানোয় দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। মামলা আদালতে গড়ালে শেষ পর্যন্ত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।

রবিবার সকালে রাজ্য পুলিশের বিশাল বাহিনী, সিআইএসএফ, ইসিএলের নিরাপত্তারক্ষী ও আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। বুলডোজার দিয়ে অফিসটি ভাঙার কাজ শুরু হতেই রোহিত নুনিয়ার লোকজন অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ট্র্যাক্টর এবং গাড়িতে করে সরিয়ে নিয়ে যান। এরপর সম্পূর্ণ অফিসটি খালি করে উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement