এই বাংলায় দক্ষিণ বাংলা

লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ গৃহস্থের

By Eaibanglai - October 25, 2026
— Advertisement —
Advertisement
লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ গৃহস্থের

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ গৃহস্থের। প্রতিমা থেকে শুরু করে সবজি, ফলমূল—প্রায় প্রতিটি জিনিসের দামই ঊর্ধ্বমুখী। পুজোর আনন্দের মাঝেই বাজারদরের এই বাড়বাড়ন্তে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। পুজোর কেনাকাটা করতে গিয়ে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।
প্রতিমা শিল্পীদের দাবি, মাটি থেকে শুরু করে প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য খরচও। আর তার জেরেই বাধ্য হয়ে প্রতিমার দাম বাড়াতে হয়েছে তাঁদের। শিল্পীদের কথায়, গত বছর যে প্রতিমা ১৫০ টাকায় বিক্রি হয়েছে, এ বছর সেই প্রতিমা কিনতে গুনতে হচ্ছে ২০০ টাকা।শুধু প্রতিমা নয়, সবজি বাজারেও দামের ছ্যাঁকা। বাজারে বাঁধাকপি কেজিপ্রতি ৪০ টাকা, গাজর ৮০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা এবং টমেটো ৬০ টাকা কেজি দরে বিকোচ্ছে। অন্যদিকে, ডাঁটা, ক্যাপসিকাম ও বিনসের মতো সবজির দামও কেজিপ্রতি প্রায় ১৫০ টাকা।


ফলের বাজারেও স্বস্তি নেই। শসার দাম পৌঁছেছে কেজিপ্রতি ১০০ টাকায়। শাঁখ আলু ১২০ টাকা, আপেল ১২০ টাকা এবং বেদানা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে লক্ষ্মীপুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়েও বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে।বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, প্রতিটি জিনিসের দাম এতটাই বেড়েছে যে প্রয়োজনীয় সামগ্রী কিনতেই বাজেট ছাড়িয়ে যাচ্ছে। পুজোর বাজার করতে এসে কার্যত পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement