এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলের কল্যাণেশ্বরীতে ন্যূনতম মজুরি ও নিরাপত্তার দাবিতে শ্রমিক বিক্ষোভ, ব্যাহত উৎপাদন

By Eaibanglai - September 29, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলের কল্যাণেশ্বরীতে ন্যূনতম মজুরি ও নিরাপত্তার দাবিতে শ্রমিক বিক্ষোভ, ব্যাহত উৎপাদন

সংবাদদাতা,আসানসোলঃ-  সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি চালু, পর্যাপ্ত কাজের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে শামিল হলেন আসানসোলের সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী অঞ্চলের কদভিটা মহেশপুরের 'সিটি অ্যালয়েস প্রাইভেট লিমিটেড'-এর শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কারখানার মূল প্রবেশ গেটের সামনে কাজ বন্ধ করে তাঁরা এই আন্দোলনে নামেন। এর ফলে কারখানার স্বাভাবিক কাজকর্ম আংশিকভাবে অচল হয়ে পড়েছে।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দৈনিক মাত্র ৩০০ টাকা মজুরিতে তাঁদের চরম শোষণের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে সরকারি নিয়মে এই ন্যূনতম দৈনিক মজুরি ৩৮৬ টাকা বা তার বেশি। এছাড়া, জোরপূর্বক অতিরিক্ত সময় কাজ করানো, ফার্নেসের মতো ঝুঁকিপূর্ণ স্থানে কোনো সেফটি কিট বা সুরক্ষা সরঞ্জাম না দেওয়া এবং পিএফ (PF) ও ইএসআই (ESI) সুবিধা থেকে বঞ্চিত করার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা। এমনকি গত জুলাই মাসে দুর্ঘটনায় এক শ্রমিকের আঙুল কেটে গেলেও উপযুক্ত ক্ষতিপূরণ বা চিকিৎসার ছুটি দেওয়া হয়নি বলে দাবি শ্রমিকদের।

বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, সরকার নির্ধারিত মজুরি প্রদান, পিএফ-ইএসআই সুবিধা চালু, সেফটি কিট প্রদান এবং অত্যাচারী ফোরম্যান সহ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এই চার দফা মৌলিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই গেট জাম ও প্রতিবাদ কর্মসূচি লাগাতার জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement