এই বাংলায়

বাড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহবধূর

By Eaibanglai - December 19, 2023
— Advertisement —
Advertisement
বাড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহবধূর

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বাড়ির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম সালমা বিবি, বয়স ২৬ বছর। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার দেশেরমোহান গ্রামে।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বাড়ির ভিতরে দেওয়ালের পাশে বসে বাসন মাজছিলেন সালমা বিবি। সেই সময় আচমকা পাথরের দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তার তলায় চাপা পড়ে যান ওই গৃহবধূ। গৃবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে যান ও তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে গৃহবধূর বাপেরবাড়ি বীরভূমে। বছর সাতেক আগে বিয়ে হয়ে আসানসোলে শ্বশুরবাড়িতে চলে আসেন ওই গৃহবধূ। তার দুটি সন্তানও রয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement