এই বাংলায়

আসানসোলে দ্বিতীয় দিনেও জারি আয়কর তল্লাশি

By Eaibanglai - December 14, 2023
— Advertisement —
Advertisement
আসানসোলে দ্বিতীয় দিনেও জারি আয়কর তল্লাশি

সংবাদদাতা,আসানসোলঃ– গতকালের পর বৃহস্পতিবারও আসানসোলে বেশকিছু জায়গায় চলছে আয়কর তল্লাশি। বার্নপুরের পুরানোহাট এলাকায় ব্যবসায়ী পঙ্কজ আগরওয়ালের বাড়িতে গতকাল থেকে শুরু হওয়া আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি চলছে আজও। অন্যদিকে লোহা ব্যবসায়ী ধরমপুরের সৈয়দ ইমতিয়াজ আলির বাড়িতেও গতকাল থেকে শুরু হওয়া ম্যারাথন তল্লাশি আজও জারি। তবে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে বুধবার রাতেই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান শেষ হয়। যদিও ২০ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে শূন্য হাতেই বেরিয়ে যান আয়কর আধিকারিকরা।

অন্যদিকে এদিন আয়কর দপ্তরের অভিযানের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় কয়লা পাচার কাণ্ডে সিবিআই তল্লাশিও চলছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement