এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসায় পারিবারিক মন্দির থেকে ৩০০ বছরের প্রাচীন নারায়ণ শিলা উধাও, এলাকায় চাঞ্চল্য

By Eaibanglai - October 26, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসায় পারিবারিক মন্দির থেকে ৩০০ বছরের প্রাচীন নারায়ণ শিলা উধাও, এলাকায় চাঞ্চল্য

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের অযোধ্যা গ্রামে একটি বসতবাড়ির মন্দির থেকে ৩০০ বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী নারায়ণ শিলা আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের মুখার্জি পরিবারের কুলদেবতার এই প্রাচীন শিলাটি নিখোঁজ হওয়ার ঘটনায় ওই পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা গ্রামের বাসিন্দা পবিত্র মুখার্জির বাড়িতে দীর্ঘ তিন শতাব্দী ধরে এই ঐতিহ্যবাহী নারায়ণ শিলাটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছিল। প্রতিদিনের মতো আজ সকালেও পরিবারের সদস্যরা মন্দিরে নিত্যপুজো করতে যান। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা দেখতে পান যে শিলাটি তার নির্দিষ্ট আসনে নেই। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।

পরিবারের প্রধান পবিত্র মুখার্জি জানান, সকালে পুজো দিতে গিয়ে কুলদেবতার আসন শূন্য দেখে তাঁরা স্তম্ভিত হয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, এর কিছুদিন আগেও একইভাবে এই মন্দির থেকে একটি মূল্যবান শঙ্খ চুরি গিয়েছিল। পরপর ধর্মীয় সামগ্রী উধাও হওয়ার ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement