এই বাংলায়

নাবালিকা অপহরণের চেষ্টা, মহিলাকে হাতেনাতে ধরল স্থানীয়রা

By Eaibanglai - October 11, 2023
— Advertisement —
Advertisement
নাবালিকা অপহরণের চেষ্টা, মহিলাকে হাতেনাতে ধরল স্থানীয়রা

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে এক মহিলাকে হাতেনাতে ধরে ফেলল স্থানীয়রা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল মোড় সংলগ্ন এলাকার।

ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা মধুমিতা ধীবরের নাবালিকা মেয়েকে এক মহিলা চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই মধুমিতাদেবী স্থানীয়দের সাহায্য়ে ওই মহিলাকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে,পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই মহিলাকে আটক করে নিয়া যায়।

মধুমিতাদেবী ও স্থানীয়দের দাবি বেশকিছু দিন ধরেই ওই অজ্ঞাত পরিচয় মহিলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এমনকি এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে ওই মহিলা জামাকাপড়ও চুরি করে বলে অভিযোগ। অন্যদিকে পুলিশ পুরে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement