এই বাংলায় দক্ষিণ বাংলা

প্লাস্টিক দিলেই মিলবে পিৎজা, চিকেন ফ্রাই ও কাপড়ের ব্যাগ! অভিনব উদ্যোগ আসানসোল পুরনিগমের

By Eaibanglai - November 15, 2026
— Advertisement —
Advertisement
প্লাস্টিক দিলেই মিলবে পিৎজা, চিকেন ফ্রাই ও কাপড়ের ব্যাগ! অভিনব উদ্যোগ আসানসোল পুরনিগমের

সংবাদদাতা, আসানসোলঃ- পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ অভিনব উদ্যোগ নিতে চলেছে আসানসোল পুরনিগম। ছট পুজো উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ছিন্নমস্তা পুকুরের ছটঘাট উদ্বোধন করতে এসে পুরনিগমের এই বিশেষ পরিকল্পনাগুলির কথা তুলে ধরেন অগ্নিমিত্রা পাল। প্লাস্টিকের বোতল জমা দিলে কাপড়ের ব্যাগ, পুরনো জামাকাপড় পুনর্ব্যবহার করে নতুন সামগ্রী তৈরি এবং প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পড়ুয়াদের পছন্দের খাবার দেওয়ার মতো একাধিক জনমুখী পদক্ষেপ করতে চলেছে আসানসোল পুরনিগম।

পুরনিগমের এই পরিকল্পনাগুলির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি জানান, বাজারে প্লাস্টিকের ব্যবহার কমাতে বিশেষ ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। এই মেশিনে টাকা দিলে যেমন কাপড়ের ব্যাগ পাওয়া যাবে, তেমনই প্লাস্টিকের বোতল জমা দিলেও পরিবর্তে মিলবে কাপড়ের ব্যাগ। পাশাপাশি, পুরনো জামাকাপড় সংগ্রহের জন্য দুটি কেন্দ্র তৈরি করা হবে। সাধারণ মানুষের জমা দেওয়া পুরনো পোশাক পুনর্ব্যবহার করে নতুন সামগ্রী তৈরি করা হবে এবং পরবর্তীতে সেগুলি দোকানের মাধ্যমে বিক্রির ব্যবস্থাও থাকবে। এর সঙ্গেই গরিব ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

নতুন প্রজন্মের মধ্যে ছোট থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এক আকর্ষণীয় কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, স্কুল-কলেজের পড়ুয়ারা নির্দিষ্ট কেন্দ্রে প্লাস্টিক বর্জ্য (বোতল, ভাঙা চেয়ার-টেবিল ইত্যাদি) জমা দিলে তার বিনিময়ে তাদের পছন্দের খাবার দেওয়া হবে। এক কেজি প্লাস্টিক জমা দিলে একটি পিৎজা এবং আধা কেজি প্লাস্টিক জমা দিলে চিকেন ফ্রাই দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূলত শিশু-কিশোরদের উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিন পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। পড়ুয়াদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার বিষয়টি যুক্ত করার আবেদন জানিয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানান তিনি। সব মিলিয়ে প্লাস্টিক দূষণ রোধ, বর্জ্য পুনর্ব্যবহার এবং দুঃস্থদের সহায়তায় আসানসোল পুরনিগমের এই পরিকল্পনাগুলি আগামী দিনে ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে জানান তিনি।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement