এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের গোপালমাঠ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, নষ্ট করা হল বাসি বিরিয়ানি সামগ্রী ও মেয়াদোত্তীর্ণ সস

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের গোপালমাঠ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, নষ্ট করা হল বাসি বিরিয়ানি সামগ্রী ও মেয়াদোত্তীর্ণ সস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজোর আগে অভিযান চালিয়ে সতর্ক করার পরেও হয়নি কোন কাজ। সতর্কবার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষের পাতে বিষ পরিবেশনের ছবি ফের ধরা পড়ল খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে। শনিবার গোপালমাঠ বাজারে হানা দিয়ে মুদিখানা দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সস ও কাসুন্দি এবং বিরিয়ানির দোকান থেকে বাসি আলু, পেঁয়াজ, মশলা ও বারবার ব্যবহার করা পোড়া তেল উদ্ধার করে নষ্ট করলেন আধিকারিকরা।

উল্লেখ্য, পুজোর আগেও এই গোপালমাঠ বাজারে অভিযান চালিয়ে একাধিক মিষ্টি ও বিরিয়ানির দোকানে পচা-বাসি খাবার এবং রান্নাঘরে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব দেখতে পেয়েছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সে সময় একাধিক দোকানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু পুজো মিটতেই শনিবার ফের অভিযানে নেমে আধিকারিকরা দেখেন, পরিস্থিতির কোনও বদল হয়নি। এদিনের অভিযানে একাধিক দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সস-কাসুন্দি, বিরিয়ানির বাসি আলু-পেঁয়াজ ও মশলা এবং একাধিকবার ব্যবহৃত রান্নার তেল বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই ফেলে নষ্ট করে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, "আমাদের ধারাবাহিক অভিযান চলছে। যাঁরা এইভাবে মেয়াদ পেরোনো খাদ্যসামগ্রী বিক্রি করছেন বা খাবারে ক্ষতিকারক রং মেশাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনও বহু মেয়াদোত্তীর্ণ সস, কাসুন্দি এবং বাসি বিরিয়ানির আলু-পেঁয়াজ, মশলা ও পোড়া তেল উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়েছে।"

প্রশাসনের নজরদারি সত্ত্বেও কীভাবে ব্যবসায়ীরা এমন অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় ক্রেতাদের মধ্যে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement