এই বাংলায় দক্ষিণ বাংলা

বিজেপি নেতা খুনের পর জব্বরপল্লীতে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি! স্কুলের পাশে মদের দোকানের লাইসেন্স নিয়ে তুললেন প্রশ্ন

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
বিজেপি নেতা খুনের পর জব্বরপল্লীতে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি! স্কুলের পাশে মদের দোকানের লাইসেন্স নিয়ে তুললেন প্রশ্ন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জব্বরপল্লী এলাকায় বিজেপি যুব নেতা শ্যামকুমার দাসকে পিটিয়ে খুনের ঘটনার পর এলাকা পরিদর্শনে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জমি বিবাদকে কেন্দ্র করে ঘটা ওই খুনের ঘটনায় অভিযুক্ত তিন যুবকই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। শুক্রবার নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরাসরি এলাকার একটি মদের দোকানে হানা দেন বিধায়ক এবং দোকানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে জনবসতিপূর্ণ এই এলাকায় অবাধে মদ বিক্রি চলছে এবং মদ্যপানের পর কিছু মানুষের মাতলামি ও বিশৃঙ্খলায় সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। যুব নেতার খুনের ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ পেয়েই বিধায়ক সরাসরি ওই মদের দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স দেখতে চান। কিন্তু দোকানের কর্মীরা কোনও লাইসেন্স দেখাতে পারেননি। এরপর বিধায়ক ফোনে দোকান মালিকের সঙ্গে কথা বলেন এবং কড়া প্রশ্ন ছুড়ে দেন। তিনি জানতে চান, জনবসতিপূর্ণ এলাকা এবং একদম স্কুলের পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও দোকানটি কীভাবে লাইসেন্স পেল? লাইসেন্স নেওয়ার সময় কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য গোপন করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিধায়ক দোকান মালিককে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও অফিসে গিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে জানান, তথ্য গোপন করে বা নিয়ম লঙ্ঘন করে দোকান চালানো হলে যাঁরা লাইসেন্স দিয়েছেন তাঁদের সঙ্গে কথা বলা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের এই পদক্ষেপের পর এলাকায় মদের দোকানের বৈধতা ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement