এই বাংলায়

লোকালয়ে ঘোরাঘুরি করছে বিশালাকার অজগর সাপ, আতঙ্ক

By Eaibanglai - October 29, 2023
— Advertisement —
Advertisement
লোকালয়ে ঘোরাঘুরি করছে বিশালাকার অজগর সাপ, আতঙ্ক

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– লোকালয়ে ঘোরাঘুরি করছে বিশালাকার অজগর সাপ। মুরগীর টোপ দিয়ে স্থানীয়রাই বন্দি করলেন সাপটিকে। এমনই ছবি ধরা পড়ল লক্ষ্মীপুজোর সকালে আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের কালিপাহাড়ি ৩ নম্বর ঘুসিক এলাকায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল ৭টা নাগাদ এলাকার বাসিন্দারা দেখতে পান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার একটি অজগর সাপ। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বেশ কয়েকজন যুবক মুরগীর টোপ দিয়ে সাপটিকে একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে ফেলে। খবর দেওয়া হয় বনদপ্তরে। অন্যদিকে বিশালাকার অজগরটিকে দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের। পরে বন দফতরের একটি দল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement