এই বাংলায় দক্ষিণ বাংলা

রেল হাসপাতাল থেকে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধের হদিস মিলল ১৭ ঘণ্টা পর, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা

By Eaibanglai - November 21, 2026
— Advertisement —
Advertisement
রেল হাসপাতাল থেকে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধের হদিস মিলল ১৭ ঘণ্টা পর, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  পূর্ব রেলের আসানসোল রেল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৮০ বছরের এক বৃদ্ধ রোগীর সন্ধান মিলল টানা ১৭ ঘণ্টার তল্লাশির পর। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা সমরেশ কুণ্ডুকে শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আসানসোলের ইসমাইল রায় পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রেল হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা নাগাদ চিকিৎসার জন্য আসানসোল রেল হাসপাতালে ভর্তি হন সমরেশবাবু। বিকেল ৫টা থেকে তাঁকে ওয়ার্ডে পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রাত ৮টা নাগাদ পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়েই পরিবারের তরফে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় কলকাতায় থাকলেও বিধায়ক দ্রুত আসানসোলের ডিআরএম, আরপিএফ ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান এবং তাঁর ব্যক্তিগত সচিব দীপক গুপ্তকে হাসপাতালে পাঠান। সিসিটিভি ফুটেজে বিকেল ৫টা নাগাদ বৃদ্ধকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখে পুলিশ ও বিধায়কের সহযোগীরা রাত ৩টে পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালান।

অবশেষে শনিবার সকালে ইসমাইল রায় পাড়ার কাছে তাঁর খোঁজ মেলে এবং বিধায়কের পরামর্শে চিকিৎসার স্বার্থে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, একজন ভর্তি থাকা রোগী কীভাবে সবার নজর এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, ওয়ার্ডের নার্স বা নিরাপত্তারক্ষীরা কী করছিলেন এবং সিসিটিভি অপারেটর কেন ছিলেন না—তা নিয়ে চিফ মেডিক্যাল সুপারভাইজারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়কের প্রতিনিধি। গোটা ঘটনায় গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল হাসপাতাল ও আসানসোল ডিভিশন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement