এই বাংলায়

থানার অদূরে দুঃসাহসিক চুরি

By Eaibanglai - October 11, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের জামুড়িয়ার থানার বোরিংডাঙ্গা গ্রামে। বাড়িতে কেউ না থাকার সুযোগে নগদ প্রায় ৯০ হাজার টাকা চুরি করে পালাল চোরের দল।

জানা গেছে বোরিংডাঙ্গা গ্রামের বাসিন্দা সরোজ কুমার সিং গত ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ছেলের চিকিৎসা করাতে। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা। বাড়িতে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়িতেই তার মুদিখানার দোকান রয়েছে। সেই দোকানের জিনিসপত্রও ওলট-পালট। একই সাথে বাড়ির ভেতরে দুটি আলমারি ও একটি ট্রাঙ্ক ভাঙ্গা। বাড়ি মালিকের দাবি আলমারিতে প্রায় ৯০ হাজার টাকা নগদ ছিল যা খোয়া গেছে। একই সাথে বহু পুরনো রুপোর কয়েক ছিল তাও খোয়া গেছে।

সরোজ সিং জানিয়েছেন ছেলের অসুস্থতার কারণে এমনতিই বহু টাকা খরচ হয়ে গেছে তার উপর চুরির ঘটনায় তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যদিকে চুরির ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এদিকে দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement